এটিএম প্রতারকদের খপ্পড়ে পড়ে টাকা খুইয়েছেন এক অবসর প্রাপ্ত অধ্যাপক
দি নিউজ লায়ন ; এটিএম প্রতারকদের খপ্পড়ে পড়ে টাকা খুইয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক অবসর প্রাপ্ত অধ্যাপক। প্রতারকরা ফোন করে তাঁর কাছ থেকে ক্রেডিট ও ডেবিট কার্ড সম্বন্ধে একটি ফোন আসে।
ফোনে তাঁর কাছে থেকে তথ্য জেনে নিয়ে অ্যাকাউন্ট থেকে কয়েক দফায় দফায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। এতে সমস্যয় পড়েছেন অধ্যাপক। ঘটনার কথা তিনি বর্ধমান থানায় জানিয়েছেন।
অভিযোগ পেয়ে কেস রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। পুলিসের কাছে লিখিত অভিযোগে বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিমাই চাঁদ প্রামাণিক জানিয়েছেন, দিনকয়েক আগে তাঁর কছে ক্রেডিট ও ডেবিট কার্ডের সম্পর্ক তথ্য জানতে জানতে চাওয়া হয়। সেই তথ্য তিনি দিয়ে দেন। তারপরই কয়েক দফায় প্রতারক টাকা তুলে নেয়।

Post a Comment